একদিন হিজাব পরা নারীই ভারতের প্রধানমন্ত্রী হবেন: ওয়াইসি
গণমঞ্চ নিউজ ডেস্ক – সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের প্রধান এবং হায়দরাবাদের প্রভাবশালী রাজনীতিক আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন। কারণ হিসেবে তিনি বলেন, ভারতের সংবিধান সকল সম্প্রদায়ের মানুষকে সমান মর্যাদা দেয়। তার এই মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাসীন বিজেপি। তারা এই বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেছেন। তারা বলছেন, ওয়াইসি অর্ধসত্য উপস্থাপন…
