চালু হলো ট্রাম্পের ‘শান্তি বোর্ড’, জাতিসংঘের প্রতিদ্বন্দ্বী হওয়ার আশঙ্কা
ছবি: রয়টার্স। গণমঞ্চ নিউজ ডেস্ক – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তার প্রস্তাবিত ‘শান্তি বোর্ড’ চালু করেছেন। গাজায় ইসরাইল-হামাস যুদ্ধের যুদ্ধবিরতি টিকিয়ে রাখার লক্ষ্য নিয়ে বোর্ডটি গঠন করা হলেও, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে এর ভূমিকা ভবিষ্যতে বৈশ্বিক সংঘাত মোকাবেলায় আরো বিস্তৃত হতে পারে। ওয়াশিংটনে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, বোর্ডটি সম্পূর্ণভাবে গঠিত হলে এটি…
