মারা গেছেন লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর
গণমঞ্চ নিউজ ডেস্ক – দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত বদরুদ্দীন উমরের শারীরিক অবস্থার অবনতি হলে আজ (৭ সেপ্টেম্বর) তাকে অসুস্থ অবস্থায় বাসা থেকে একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে সকাল ১০টা ৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়। এর আগে শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপ নিয়ে ১০ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে ১ আগস্ট বাসায় ফেরেন…
