প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ
মিয়া সুলেমান, ময়মনসিংহ থেকে ময়মনসিংহের ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী আঠারবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় আঠারবাড়ী গো-হাটা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পিকআপ মোড়, ১৮ বাড়ি রেলওয়ে স্টেশন, কলেজগেইট হয়ে জুয়েল ইমন ইনডেক্স মার্কেটের সামনে…
