ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন, দ্রুত নেমে বাঁচলেন যাত্রীরা
গণমঞ্চ নিউজ ডেস্ক – ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ১২টার দিকে বাসাইলের বাঐখোলা এলাকায় বাংলা স্টার পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। একই স্থানে বৃহস্পতিবার সকালেও দুর্বৃত্তরা টায়ারে আগুন জ্বালিয়ে দিয়েছিলো। এছাড়াও একই সময়ে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পৌলি এলাকায় টায়ারে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। পরে পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গোড়াই…
