গাজীপুরে কয়েল কারখানার আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে
গণমঞ্চ নিউজ ডেস্ক – গাজীপুরের বাঘেরবাজার এলাকায় ফিনিক্স কয়েল কারখানার আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন বেলা তিনটার দিকে নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানায়, ধোয়া দেখতে পেয়ে তাতক্ষণিকভাবে কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করলে ব্যর্থ হয়। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে…
