অতিরিক্ত বায়ুদূষণের কারণে সাভারকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে
গণমঞ্চ নিউজ ডেস্ক – গুরুতর বায়ুদূষণের কারণে ঢাকা জেলার সাভার উপজেলাকে “ডিগ্রেডেড এয়ারশেড (Degraded Air Shed)” ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর। রবিবার (১৭ আগস্ট) জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। পরিপত্রে বলা হয়েছে, পরিবেশ অধিদপ্তরের সার্বক্ষণিক বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সাভারের বার্ষিক বায়ুমানের মানদণ্ড জাতীয় মানের প্রায় তিন গুণ অতিক্রম করেছে।…
