সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশ

গণমঞ্চ নিউজ ডেস্ক – সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছেন। শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে সারা দেশ থেকে হাজারো শিক্ষক যোগ দেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—সহকারী শিক্ষকদের ন্যূনতম বেতন ১১তম গ্রেডে উন্নীতকরণ, সহকারী শিক্ষকদের মধ্য থেকে শতভাগ পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ…

Read More

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চার বাসের ভয়াবহ সংঘর্ষে আহত ২৫

গণমঞ্চ নিউজ ডেস্ক – ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিঞা জানান, ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে উঠে যায়। এতে ওই বাসের পাঁচজন…

Read More

নুরুল হকের ওপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা

গণমঞ্চ নিউজ ডেস্ক – গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে নুরুল হকের দ্রুত সুস্থতা কামনা করে ঘটনা তদন্তে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (৩০ আগস্ট) নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে তিনি লেখেন, “আমরা এক অত্যন্ত সংবেদনশীল গণতান্ত্রিক উত্তরণের সময় অতিক্রম করছি, যার…

Read More

উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হচ্ছে নুরুল হক নুরকে

গণমঞ্চ ডেস্ক নিউজ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মারাত্মক আহত হয়েছেন নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় নুরুল হক নুরকে উদ্ধার করে কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে নুরুল হক নুরকে ওই হাসপাতাল থেকে বের করা হয়। নুরুল হক…

Read More

জাকসুর ছাত্রদল প্যানেলে ছাত্রলীগ কর্মী মৌসুমী

গণমঞ্চ ডেস্ক নিউজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করা শিক্ষার্থী কাজী মৌসুমী আফরোজ বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) পদে লড়ছেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের আগে কাজী মৌসুমী আফরোজ ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে।…

Read More

চলছে পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনেই গ্রেপ্তার ১৫১৫i

গণমঞ্চ ডেস্ক নিউজ সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৫১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ৯৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে অন্যান্য অপরাধে আরও…

Read More

ময়মনসিংহে টানা ৭ দিন ধরে ‘জারিয়া লোকাল’ বন্ধ

আশরাফুল আলম, মাল্টিমিডিয়া রিপোর্টার, ঢাকা থেকে ইঞ্জিন সংকট ও যাত্রীদের টিকিট না কাটার প্রবণতার কারণে টানা ৭ দিন ধরে বন্ধ রয়েছে ময়মনসিংহের জনপ্রিয় ট্রেন ‘জারিয়া লোকাল’। এতে করে প্রতিদিন সকালে নির্ভরশীল অসংখ্য যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। রেলওয়ে সূত্রে জানা যায়, পর্যাপ্ত টিকিট বিক্রি না হওয়ায় লোকসানের পাশাপাশি ইঞ্জিন সংকটও দেখা দিয়েছে। ফলে কর্তৃপক্ষ বাধ্য…

Read More

রাজশাহীর গোদাগাড়ীতে ওকিল নামের শীর্ষ মাদক ব্যবসায়ীর ভয়ংকর মাদক সিন্ডিকেট

মোঃ নাসিরউদ্দিন, ক্রাইম রিপোর্টার, রাজশাহী থেকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকার ভয়ংকর মাদকের সিন্ডিকেট গডফাদার ওকিল । সে উপজেলার হরিণবিসকা গ্রামের ৫ নং গোগ্রাম ইউপির ০৮ নং ওয়ার্ডের মোঃ মেকাইল এর ছেলে মোঃ ওকিল (৪৬), রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের মাঝামাঝি গোদাগাড়ীর প্রেমতলীর এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, সন্ত্রাসীদের লালন পালনসহ,তার এই বাহিনী মাদক সেবনে ছিনতাই, চুরি, চাঁদাবাজি থেকে…

Read More

হুতি প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি নিহত

গণমঞ্চ ডেস্ক নিউজ ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সানার একটি অ্যাপার্টমেন্টে তিনি হামলার শিকার হন বলে ইয়েমেনের আল-জুমহুরিয়া টেলিভিশন জানিয়েছে। ইয়েমেনের আডেন আল-গাদ সংবাদমাধ্যম জানিয়েছে, আল-রাহাভির সঙ্গে আরও কয়েকজন সহযোগী ওই হামলায় প্রাণ হারান। প্রতিবেদনে বলা হয়, এ হামলাটি ছিল রাজধানী সানার বাইরে আলাদা আরেকটি…

Read More

ভারতে অনলাইন বেটিং ও রিয়েল-মানি গেমস নিষিদ্ধ

গণমঞ্চ নিউজ ডেস্ক – দ্রুত টাকা আয়ের স্বপ্ন থেকে শুরু হয়ে ভয়াবহ আসক্তিতে পরিণত হওয়া অনলাইন বেটিং ভারতের তরুণ প্রজন্মের জন্য এক অন্ধকার বাস্তবতায় রূপ নিয়েছে। এমনই অভিজ্ঞতার শিকার হয়েছেন ২৬ বছর বয়সী কার্তিক শ্রীনিবাস (ছদ্মনাম), যিনি পাঁচ বছরে ১৫ লাখ রুপিরও বেশি হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত হয়েছেন। কার্তিকের মতো অসংখ্য ভুক্তভোগীর বাস্তবতা সামনে এনে…

Read More