সুনামগঞ্জে অবৈধভাবে বালু তোলার দায়ে ১৬ জনের কারাদণ্ড
গণমঞ্চ নিউজ ডেস্ক – সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কলাগাঁও নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৬ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় বালু বহনকারী দুটি নৌকা জব্দ করা হয়। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে এ…
