বিএনপির ৭ হাজারের বেশি সদস্য দুর্নীতি, চাঁদাবাজিসহ নানা অভিযোগে পদচ্যুত ও বহিষ্কৃত হয়েছেন: তারেক রহমান
গণমঞ্চ নিউজ ডেস্ক – ইতোমধ্যে দলের সাত হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন; আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন।’ আজ বৃহস্পতিবার ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তারেক রহমান। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন উপলক্ষ্যে জনগণের আস্থা অর্জনে কাজ…
