অনিয়মের আখড়া কেরানীগঞ্জ মডেল থানা ভূমি অফিস: ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

গণমঞ্চ নিউজ ডেস্ক – অনিয়মের আখড়া হয়ে উঠেছে কেরানীগঞ্জ মডেল থানা ভূমি অফিস। ভূমির রেকর্ড জালিয়াতি, নামজারি, খতিয়ান ও ডিসিআর পেতে অতিরিক্ত অর্থ আদায়, ঘুষ-বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের। সহকারী কমিশনার (ভূমি) থেকে শুরু করে পিয়ন পর্যন্ত এই অনিয়ম ও ঘুষ বাণিজ্যের সঙ্গে জড়িত বলে তারা জানিয়েছেন। ভূমি অফিসের এই ঘুষ…

Read More

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের পর পলাতক পরিচালক, তিন সহযোগী আটক 

গণমঞ্চ নিউজ ডেস্ক – ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার উন্মুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তারা হলেন-মাদ্রাসার পরিচালক আল-আমিনের স্ত্রী আছিয়া, তার বড় ভাইয়ের স্ত্রী ইয়াসমিন আক্তার এবং আসমানি খাতুন। তাদেরকে গ্রেপ্তার দেখানোর কার্যক্রম চলছে। শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি বলেন, ওখানে বেশ কিছু রাসায়নিক দ্রব্য মজুত ছিল।ঘটনাস্থল থেকে আরও কিছু বিস্ফোরক জাতীয় বস্তু উদ্ধার করা হয়েছে।তাৎক্ষণিক পুলিশের বোম্ব ডিস্পোজাল ইউনিট, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং সিআইডির ক্রাইম সিন ইউনিটকেখবর পাঠাই।ব্যাপক তল্লাশির পর ল্যাপটপ, মনিটর, রাসায়নিক মজুত, ড্রামের মধ্যে লিকুইড রাসায়নিক, চারটি ককটেল সদৃশ বস্তু জব্দ করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদ্রাসার পরিচালনার দায়িত্বে ছিলেন আল আমিন এবং তার স্ত্রী আসিয়া।বিল্ডিংটি ভাড়া নিয়ে ২০২২ সাল থেকে মাদরাসা পরিচালনা করে আসছিলেন।চার কক্ষের দুটিতে মাদরাসার কক্ষ হিসেবে ব্যবহার করা হতো। একটিতে তারা থাকতেন, অপরটি বসার কক্ষ। বিস্ফোরণে আসিয়া এবং তার তিন সন্তান আহত হন। এরপর আল আমিন তার স্ত্রী-সন্তানদের নিয়ে আদ-দ্বীন হাসপাতালে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়।এরপর থেকেই আল আমিন পলাতক। মিজানুর রহমান বলেন, আমরা তাৎক্ষণিকভাবে পুলিশি অভিযান শুরু করি।এই অভিযানে একাধিক টিম কাজ করছে। একপর্যায়ে আমরা শেখ আল আমিনের স্ত্রী আসিয়াকে হেফাজতে নেই।পাশাপাশি আসিয়ার বড় ভাইয়ের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেই।তাদের ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।জিজ্ঞাসাবাদের তথ্যমতে, বাসাবো থেকে আসমানি খাতুন নামে একজনকে হেফাজতে নিয়েছি।বর্তমানে তিনজন হেফাজতে আছেন। তাদের গ্রেপ্তার হিসেবে দেখাচ্ছি। বিস্ফোরণের কারণ কী? আল আমিনের কোনো উগ্র সংগঠনের সঙ্গে যোগসাজশ আছে কি-না? এমন প্রশ্নের জবাবে ঢাকা জেলার পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আল আমিনের নামে ঢাকার আশেপাশে কয়েকটি মামলা আছে। আমরা তদন্ত চালু রেখেছি।জানা গেছে, দুইবার গ্রেপ্তার হয়েছিলেন, জেলেও ছিলেন।২০২৩ সালে জামিনে এসে অটোরিকশা চালিয়েছেন কিছুদিন। বর্তমানে উবার চালাতেন। তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছিল। তাদের কাছ থেকে এখনো মতামত পাইনি। ওখানে যেহেতু রাসায়নিক এবং ককটেল ছিল, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এখানে রাসায়নিক ক্যামিকেলের রিয়েকশন অথবা যে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে, এর কোনো একটার রিয়েকশনের কারণে প্রকাণ্ড বিস্ফোরণ ঘটেছ। এটি কোনো নাশকতার অংশ ছিল কি না? এমন প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, আমরা এখনই ঠিক এভাবে বলছি না। এখনো মামলা রেকর্ড হয়নি।রেকর্ড হলে বিভিন্ন সংস্থার কাছ  থেকে প্রতিবেদন পাওয়ার পর জানাতে পারবো।

Read More

কেরানীগঞ্জে ‘সন্ত্রাসী’ কালা জরিপের বিচার দাবি, জনপ্রতিনিধির সংবাদ সম্মেলন

ছবি: সংবাদ সম্মেলনে শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ওহেদুজ্জামান। কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা ঢাকার কেরানীগঞ্জকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির হাত থেকে রক্ষা করতে কুখ্যাত সন্ত্রাসী জরিপ মিয়া ওরফে কালা জরিপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় এক জনপ্রতিনিধি। আজ বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া জমিদারবাড়ি এলাকায় সংবাদ সম্মেলনে এই দাবি জানান শুভাঢ্যা…

Read More

কেরানীগঞ্জে ডেঙ্গু প্রাদুর্ভাব: একই পরিবারে ছয়জন আক্রান্ত

ছবিঃ বেপারীপাড়া থেকে ইকুরিয়া বাজার ভাঙাচোরা রাস্তায় বৃষ্টির পানি জমে কৃত্রিম জলাশয়ের সৃষ্টি মো. এনামুল হাসান, ঢাকা কেরানীগঞ্জ থেকে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ইকুরিয়া এলাকায় ডেঙ্গু জ্বরের প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ ইকুরিয়া জমিদারবাড়ি গ্রামের একটি পরিবারে একসাথে ছয়জন সদস্য এই মশাবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সূত্রে জানাগেছে, গত এক সপ্তাহে ইকুরিয়া গ্রামের প্রায় ১৩জন…

Read More

জনগণের মতামতকে প্রাধান্য দিতে কালিন্দী ইউনিয়নের আয়োজনে “উন্মুক্ত ওয়ার্ড সভা ২০২৫-২০২৬” সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন কেরানীগঞ্জ

নিজস্ব প্রতিবেদক, কেরাণীগঞ্জ ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০২ (আগষ্ট) শনিবার সকালে কালিন্দী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই সভার আয়োজন করা হয়।  টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলার…

Read More

দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি করতে গিয়ে সেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ৩

কেরানীগঞ্জ থেকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে রাজনৈতিক পরিচয়ধারী তিন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. সোনাই ওরফে চান্দা সোনাই, যিনি বিএনপির দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক, এবং আলমগীর ও আমির হোসেন, যারা ঢাকা জেলা যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। ডিবি পুলিশের বরাত দিয়ে জানা যায়, বুধবার…

Read More

চাঁদা তোলার সময় কেরানীগঞ্জে হাতেনাতে গ্রেফতার ৫

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর, শাক্তা ও রুহিতপুর ইউনিয়নে অভিযান চালিয়ে চাঁদা আদায়ের সময় পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।  বুধবার (১৬ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আমজাদ হোসেন(৩৫), রমজান আলী(৩৫), নিস্তার আহমেদ রউফ(৫০), রাশেদ(৩৪) ও নাহিদ (২৪)) হোসেন।  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন বেবী-সিএনজি স্ট্যান্ড,…

Read More