ঈশ্বরগঞ্জে অবহেলায় বড় দুর্ঘটনার শঙ্কা, বাঁশে ঠেসে রাখা ৪৮০ ভোল্টের খুঁটি
মিয়া সুলেমান, ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জ উপজেলার চরপুবাইল গ্রামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি ৪৮০ ভোল্টেজের খুঁটি ছয় মাস ধরে হেলে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। স্থায়ীভাবে মেরামত বা প্রতিস্থাপন না করে খুঁটিটিকে কয়েকটি বাঁশ দিয়ে ঠেস দিয়ে রাখা হয়েছে। এতে বিদ্যালয়সংলগ্ন কৃষিজমিতে কাজ করা কৃষকসহ স্থানীয় বাসিন্দারা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।সরেজমিনে দেখা যায়, চরপুবাইল সরকারি প্রাথমিক…
