বেগমগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত: পুরোনো শত্রুতাই কারণ বলে দাবি
গণমঞ্চ নিউজ ডেস্ক – নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে ফখরুল ইসলাম মঞ্জু ওরফে বলি (২৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মান্দার বাড়ির দরজায় এই ঘটনাটি ঘটে। নিহত বলি চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খালাসী বাড়ির বদিউজ্জামানের ছেলে। পুলিশ জানায়, তার…
