হাসিনা, টিউলিপ ও আজমিনার বিরুদ্ধে যুক্তিতর্কের শুনানি ১৩ জানুয়ারি

গণমঞ্চ নিউজ ডেস্ক – রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলায় যুক্তিতর্কের শুনানির জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত এই তারিখ ধার্য…

Read More

জিয়াউলের আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৪ জানুয়ারি

গণমঞ্চ নিউজ ডেস্ক – গুম করে শতাধিক মানুষ খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ১৪ জানুয়ারি দিন ধার্য রয়েছে। বৃৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ…

Read More

গুম-খুনের নির্দেশ বাস্তবায়নের ‘মহানায়ক’ জিয়াউল আহসান: ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

গণমঞ্চ নিউজ ডেস্ক – পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে ভিন্নমত দমনে গুম-খুনের সংস্কৃতি চালু করেছিলেন। তার গুম-খুনের নির্দেশনা বাস্তবায়নের মহানায়ক ছিলেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। বুধবার গুম ও বিচারবহির্ভূত হত্যার ঘটনায় জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের পর প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। চিফ…

Read More

হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

গণমঞ্চ নিউজ ডেস্ক – জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল আদালত। এই রায়ের বিরুদ্ধে সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন। সোমবার প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এ তথ্য জানিয়েছেন। এর আগে, গত ২৭ নভেম্বর ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাজা বাড়াতে আপিলের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন।

Read More

মা–মেয়ে হত্যা মামলা: আয়েশার ৬ দিন, রাব্বির ৩ দিনের রিমান্ড আদেশ

গণমঞ্চ নিউজ ডেস্ক – রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সেই গৃহকর্মীর আয়েশাকে জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একইসঙ্গে তার স্বামী রাব্বির ৩ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন বিচারক। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন মাহবুব আলমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা…

Read More

মালিবাগ থেকে সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে ডিবি

গণমঞ্চ নিউজ ডেস্ক – সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর মালিবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)–এর অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিকেলে আমার দেশকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। শওকত মাহমুদ জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি এবং…

Read More

মেডিকেল কলেজ দেখিয়ে আ.লীগ সরকারের ভয়াবহ প্রতারণা: নাসের রহমান

গণমঞ্চ নিউজ ডেস্ক – হবিগঞ্জ, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় আ.লীগ সরকার কাগজে–কলমে মেডিকেল কলেজ দেখিয়ে জনগণের সাথে ভয়াবহ প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার–৩ আসনে বিএনপি প্রার্থী এম নাসের রহমান। রোববার নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘আজকের (৭ ডিসেম্বর) দৈনিক আমার দেশ-এ প্রকাশিত প্রতিবেদন প্রমাণ করেছে—যা আমি শুরু থেকেই বলেছি, সেটাই সত্য। আর যারা চোখ…

Read More

কারাগারে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ মাসুদ

গণমঞ্চ নিউজ ডেস্ক – ১৮৯ কোটি টাকার ঋণ কেলেঙ্কারি মামলায় ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। এর আগে বুধবার সকালে ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে দুদক। বিকেলে তাকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে কারাগারে আটক…

Read More

হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের স্ত্রী কামরুন নাহারের আয়কর নথি জব্দের আদেশ

গণমঞ্চ নিউজ ডেস্ক – মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের স্ত্রী কামরুন নাহারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বিষয়টি…

Read More

শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের অপরাধ প্রমাণিত

গণমঞ্চ নিউজ ডেস্ক – পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের অপরাধ প্রমাণিত হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে তারা অপরাধী প্রমাণিত হন। ট্রাইব্যুনাল বলেছে, মানবতাবিরোধী অপরাধের যেসব অভিযোগ আনা হয়েছে, তাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল…

Read More