দাম বেড়েছে পেঁয়াজ, মুরগি ও সবজির, কমেছে ডিম, মরিচের
বাজারে দীর্ঘদিন পর ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম। বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ার কারণ দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশির ভাগ সবজি। ব্রয়লার মুরগির দাম কিছুটা বাড়লেও কমেছে ডিমের দাম। গত সপ্তাহ থেকে চড়া দামে বিক্রি হওয়া মরিচের দাম অল্প কমেছে।আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দামের এমন চিত্র দেখা গেছে।সপ্তাহের ব্যবধানে বাজারে মানভেদে পেঁয়াজের দাম কেজিতে…
