এনসিপির পোস্টার ছেঁড়ায় সিসিকের তিন কর্মী বহিষ্কার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশের পোস্টার ছেঁড়ায় সিলেট সিটি কর্পোরেশনের তিন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন দুজন শ্রমিক ও একজন সুপারভাইজার। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় সিসিকের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, রোববার রাতে নগরীর শাহী ঈদগাহ এলাকায় এনসিপির একটি পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ…
