মাধবপুরে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু
স্বপন রবি দাশ, হবিগঞ্জ থেকে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, অপরজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়। এর আগে সোমবার রাতে…
