জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে মাদারীপুর-বরিশাল চ্যাম্পিয়ন
গণমঞ্চ নিউজ ডেস্ক – ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের জোনাল পর্ব শেষ হয়েছে ধানসিঁড়ি জোনের খেলা দিয়ে। গোপালগঞ্জে বাংলাদেশ ন্যাশনাল কাবাডি একাডেমিতে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মাদারীপুর জেলা, অন্যদিকে নারী বিভাগে শিরোপা জিতেছে বরিশাল জেলা। পুরুষ বিভাগের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে মাদারীপুর এবং বরিশাল। টানটান উত্তেজনার ম্যাচে অভিজ্ঞতার…
