শতবর্ষী আনন্দ মোহন সরকারি কলেজ শিক্ষা ও ঐতিহ্যের আলোকবর্তিকা
মিয়া সুলেমান, ময়মনসিংহ থেকে ময়মনসিংহ শহরের হৃদয়ে কলেজ রোডের পাশে ১২.২৫ একর জায়গাজুড়ে দাঁড়িয়ে আছে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান- আনন্দ মোহন সরকারি কলেজ। ১৯০৮ সালে বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসংস্কারক আনন্দমোহন বসু প্রতিষ্ঠা করেছিলেন এই বিদ্যাপীঠ, যা আজ “ময়মনসিংহের অক্সফোর্ড” নামে পরিচিত। এই কলেজের যাত্রা শুরু হয়েছিল ১৮৮০ সালে, ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুল হিসেবে। পরবর্তীতে ১৯০৮…
