হবিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ৩৫
স্বপন রবি দাশ, হবিগঞ্জ থেকে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর হরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী একটি বাস অতিরিক্ত গতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে…
