নিজস্ব প্রতিবেদক

গ্রেপ্তার মোটরসাইকেল মালিক সম্পর্কে যা জানা গেল

গণমঞ্চ নিউজ ডেস্ক – ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে র‍্যাব এ তথ্য জ্যানিয়েছে। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হান্নান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আবুল কাশেম ও মায়ের…

Read More

হাদিকে গুলি : বেরিয়ে এলো মোটরসাইকেল চালকের পরিচয়

গণমঞ্চ নিউজ ডেস্ক – ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে বহন করা মোটরসাইকেলের চালককে চিহ্নিত করতে সক্ষম হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম ‘দ্য ডিসেন্ট’। ওই ব্যক্তির নাম আলমগীর হোসেন এবং ফেসবুক আইডির নাম মোহাম্মদ আলমগীর শেখ। তার ফেসবুক পোস্টের জিওট্যাগে নিয়মিত রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার ‘সুনিবিড়…

Read More

হাদিকে বিদেশে নেয়ার পরিকল্পনা

গণমঞ্চ নিউজ ডেস্ক – ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া হতে পারে। রোববার সকালে হাদির পরিবার ও একাধিক সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। তবে ৭২ ঘণ্টা পর কাছের কোনো দেশে নেয়ার সিদ্ধান্ত নেয়া হতে পারে। এ ক্ষেত্রে সিঙ্গাপুরের কথা বলা হচ্ছে। ওসমান হাদির…

Read More

অর্ধেক ক্ষমতা ব্যবহার করেই ছয় বছর পর স্যাটেলাইট-১–এর ৩৮ কোটি টাকা মুনাফা

গণমঞ্চ নিউজ ডেস্ক – ২০১৮ সালে বড় প্রত্যাশা নিয়ে উৎক্ষেপণের পর দেশীয় স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট-১ টানা কয়েক বছর লোকসানে চলেছিল। তবে ২০২৪-২৫ অর্থবছরে প্রথমবারের মতো স্যাটেলাইটটি লাভে ফিরেছে—আর এই মুনাফা এসেছে মোট সক্ষমতার মাত্র অর্ধেক ব্যবহার করেই। স্যাটেলাইট পরিচালনাকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) সদ্য সমাপ্ত অর্থবছরে ৩৮.৩৫ কোটি টাকা নিট মুনাফা করেছে।…

Read More

আচরণবিধি লঙ্ঘনে সঙ্গে সঙ্গে ব্যবস্থা: শুক্রবার থেকে মাঠে ম্যাজিস্ট্রেটরা

গণমঞ্চ নিউজ ডেস্ক – নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে আগামীকাল শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে দেশের সব উপজেলায় অন্তত দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি…

Read More

‘১৭ বছর আ.লীগের এমপিদের সঙ্গে মিলেমিশে ছিলাম’—বিএনপি প্রার্থী মুন্সীর বক্তব্যে তোলপাড়

গণমঞ্চ নিউজ ডেস্ক – কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আলহাজ্ব মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই প্রার্থীকে বলতে শোনা যায়—১৭ বছর আওয়ামী লীগের এমপির সঙ্গে তাল মিলিয়ে চলতে হতো। শুধুমাত্র আপনাদের রক্ষা করার জন্য তাদের সঙ্গে মিলেমিশে ছিলাম; যেন আপনাদের এলাকা ছেড়ে যেতে না হয়।…

Read More

‘হারমোনি ফেস্টিভ্যাল ২০২৫’ উপলক্ষে শ্রীমঙ্গলে রঙিন শোভাযাত্রা

গণমঞ্চ নিউজ ডেস্ক – মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বহুসাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক ‘হারমোনি ফেস্টিভ্যাল’-কে ঘিরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় র‍্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকনসহ স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি,…

Read More

আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ—তদন্ত দাবি যুব অধিকারের

গণমঞ্চ নিউজ ডেস্ক – অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানো আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে যুব অধিকার পরিষদ নামে একটি সংগঠন। তারা দুর্নীতির তদন্তের দাবি জানিয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদ এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন…

Read More

মা–মেয়ে হত্যা মামলা: আয়েশার ৬ দিন, রাব্বির ৩ দিনের রিমান্ড আদেশ

গণমঞ্চ নিউজ ডেস্ক – রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সেই গৃহকর্মীর আয়েশাকে জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একইসঙ্গে তার স্বামী রাব্বির ৩ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন বিচারক। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন মাহবুব আলমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা…

Read More

‘হ্যাঁ-না ভোট’ জনপরিচিত করাই বড় চ্যালেঞ্জ: তথ্য সচিব

গণমঞ্চ নিউজ ডেস্ক – আগামী নির্বাচনে জনগণকে হ্যাঁ না ভোটের বিষয়টি বোঝানো বড় চ্যালেঞ্জ হবে উল্লেখ করে তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, জনসংযোগ কর্মকর্তা এবং আঞ্চলিক তথ্য কর্মকর্তাদের এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বৃহস্পতিবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। গত ১৫ বছরের নির্বাচন নিয়ে জনগণের তিক্ত অভিজ্ঞতা…

Read More