নিজস্ব প্রতিবেদক

গ্রিসে একাধিক দাবানল মোকাবিলায় হাজার হাজার দমকল কর্মী

গণমঞ্চ নিউজ ডেস্ক – গ্রিসে ছড়িয়ে পড়েছে একাধিক দাবানল। গতকাল বুধবার পর্যন্ত ১২টিরও বেশি বড় ধরণের দাবানল ছড়িয়ে পড়েছে, যার মধ্যে একটি দেশটির তৃতীয় বৃহত্তম শহর পাত্রাসের জন্য হুমকি হয়ে উঠেছে। তীব্র দাবদাহে দক্ষিণ ইউরোপের হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। চলতি সপ্তাহে স্পেন, পর্তুগাল, ফ্রান্স, ইতালি, বলকান এবং যুক্তরাজ্যও তীব্র দাবদাহের কবলে পড়েছে। বিজ্ঞানীরা…

Read More

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

গণমঞ্চ নিউজ ডেস্ক – কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ওঠায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম শামীম ইকবাল, তার স্ত্রী হাসিনা ইকবাল এবং এস এম এগ্রোর ম্যানেজিং ডিরেক্টর মিনহাজুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৪ আগস্ট)  ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব…

Read More

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকের জন্য বৃহস্পতিবার লন্ডনে পৌঁছাবেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

গণমঞ্চ নিউজ ডেস্ক – যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের জন্য বৃহস্পতিবার লন্ডনে পৌঁছাবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলাস্কায় শুক্রবারের গুরুত্বপূর্ণ আলোচনার আগে প্রস্তুতি নেবেন। জার্মানি সফরের পর বুধবার ইউরোপীয় নেতাদের সঙ্গে কাজ করছেন জেলেনস্কি, যাতে ট্রাম্পকে বোঝানো যায় পুতিনকে ইউক্রেনের ভূখণ্ড ভাগ…

Read More

ভোলাহাট সীমান্ত দিয়ে ১৩ জনকে বিএসএফের পুশ ইন

মো: রাহিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ভোলাহাট উপজেলার চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর ৫টার দিকে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করে।জানা যায়, উপজেলার ভোলাহাট ইউনিয়নের চামুচা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/২-এস কাছাকাছি এলাকা দিয়ে ১৩ জনকে পুশ-ইন…

Read More

রাশিয়ার পরিণতি হবে ভয়াবহ: ট্রাম্প

গণমঞ্চ নিউজ ডেস্ক – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ শেষ করতে না চাইলে তার ‘পরিণতি খুবই ভয়াবহ’ হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  আগামী শুক্রবার আলাস্কায় ইউক্রেন যুদ্ধ শেষ করতে ট্রাম্প ও পুতিনের বৈঠকে বসার কথা রয়েছে।  ওয়াশিংটনের কেনেডি সেন্টারে এক অনুষ্ঠানে ট্রাম্প এ বিষয়ে বলেন। তিনি বলেন, ‘এর একটা পরিণতি হবে।’…

Read More

টাকা দিয়ে চাকরি করার ভান করছে চীনের বেকার তরুণ-তরুণীরা

গণমঞ্চ নিউজ ডেস্ক – কেউই চায় না বেতন ছাড়া কাজ করতে—তার ওপর যদি উল্টো টাকা দিয়ে কাজ করতে হয়, সেটা আরও অস্বস্তিকর ব্যাপার। কিন্তু চীনে বেকার তরুণ-তরুণীদের মধ্যে এখন জনপ্রিয় হয়ে উঠেছে এমন এক প্রবণতা, যেখানে তারা কোম্পানিকে টাকা দিয়ে সেখানে কাজ করার ভান করে। এর ফলে এ ধরনের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা দ্রুত বাড়ছে।…

Read More

১৩০ ট্রাক লুট হওয়া পাথর জব্দ, ফিরিয়ে নেয়া হচ্ছে সাদা পাথরেই

গণমঞ্চ নিউজ ডেস্ক – সিলেট জেলা ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে লুট হওয়া সাদা পাথর পূর্বের অবস্থানে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নে তল্লাশিচৌকি বসিয়ে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতেই শুরু হয় এই অভিযান। সারারাত বিভিন্ন স্থানে অভিযান চলে। এসব অভিযানে পাথরবোঝাই ১৩০টি ট্রাক জব্দ করা হয়। উদ্ধার হওয়া সাদা পাথর নৌকা করে…

Read More

বঙ্গোপসাগরে লঘুচাপ, বেড়েছে বৃষ্টি

গণমঞ্চ নিউজ ডেস্ক – ঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দেওয়া ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এই লঘুচাপের কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হচ্ছে দক্ষিণাঞ্চলে। তবে বৃহস্পতিবার (১৪ আগস্ট) খুব বেশি মাত্রায় বেশির সম্ভাবনা কম। কারণ, এই লঘুচাপ অপেক্ষাকৃত দুর্বল।…

Read More

সামিট পাওয়ারের নারায়ণগঞ্জের বিদ্যুৎকেন্দ্র বিক্রি হচ্ছে

গণমঞ্চ নিউজ ডেস্ক – ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে গতকাল বুধবার প্রকাশিত এক তথ্যে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি জানায়, ২০১১ সালের ১ এপ্রিল বিদ্যুৎকেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে যায়। দুই দফা চুক্তি নবায়নের পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কাছে বিদ্যুৎ সরবরাহের সর্বশেষ চুক্তি ২০২৪ সালের ২২ মার্চ শেষ হয়। ২০২৪ সালের ২৯ এপ্রিল বিপিডিবির সম্মতিপত্র অনুযায়ী…

Read More

দুজনকে চোর সন্দেহে পিটিয়ে হ’ত্যা: বরখাস্ত ৮ পুলিশ

গণমঞ্চ নিউজ ডেস্ক – রংপুরের তারাগঞ্জ উপজেলায় চোর সন্দেহে দুই ব্যক্তিকে সংঘবদ্ধ পিটুনি দিয়ে হত্যার ঘটনায় দুই উপপরিদর্শকসহ (এসআই) মোট আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এছাড়া ঘটনার তদন্তে গঠিত হয়েছে কমিটি। দায়িত্বে অবহেলার অভিযোগে বুধবার (১৩ আগস্ট) রাতে রংপুর পুলিশ সুপারের নির্দেশে ওই আটজনকে বরখাস্ত করা হয়। ‎‎সাময়িক বরখাস্ত…

Read More