নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিলেন খালেদা জিয়া: প্রধান উপদেষ্টা

গণমঞ্চ নিউজ ডেস্ক – প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার অবদান, তার দীর্ঘ সংগ্রাম এবং তার প্রতি জনগণের আবেগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে তাকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম…

Read More

খালেদা জিয়ার জানাজা বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে

গণমঞ্চ নিউজ ডেস্ক – বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হতে পারে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সকালে তিনি একথা জানান। খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স…

Read More

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার চিরবিদায়ে শোকাহত জাতি

গণমঞ্চ নিউজ ডেস্ক – বাংলাদেশের রাজনীতির আকাশের অত্যুজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি। সে আকাশকে অন্ধকারে ঢেকে দিয়ে অনন্তের পথে চলে গেলেন তিনি। মা, মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের মধ্য আপসহীন সংগ্রামের একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী-ইসলামী রাজনীতির ঝাণ্ডা উড্ডীন রেখেছিলেন তিনি। দেশের স্বাধীনতা-সার্ভভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে তাঁর নিরাপস…

Read More

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

গণমঞ্চ নিউজ ডেস্ক – সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত‍্যু সংবাদটি নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার ব‍্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এসময় হাসপাতালে বেগম খালেদা জিয়ার জ‍্যেষ্ঠ…

Read More

নেতানিয়াহুর ‘ওয়ান্টেড’ পোস্টারে ছেয়ে গেল লন্ডন

গণমঞ্চ নিউজ ডেস্ক – যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বাস, সড়ক ও জনসমাগমপূর্ণ ব্যস্ত এলাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘ওয়ান্টেড’ ব্যক্তি ঘোষণা করা পোস্টারে ছেয়ে গেছে। এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি। যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের ফিলিস্তিনপন্থি গোষ্ঠীগুলো এসব পোস্টার সাঁটিয়েছে। পোস্টারগুলোতে নেদারল্যান্ডসভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) কর্তৃক নেতানিয়াহুর বিরুদ্ধে…

Read More

অন্তর্বর্তী সরকারের আমলেই হাদি হত্যার বিচার কাজ সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গণমঞ্চ নিউজ ডেস্ক – স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার কাজ অনেক দূর এগিয়েছে। আগামী ৭ জানুয়ারির মধ্যে এই মামলার চার্জশিট দেওয়া হবে। রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই…

Read More

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের পর পলাতক পরিচালক, তিন সহযোগী আটক 

গণমঞ্চ নিউজ ডেস্ক – ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার উন্মুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তারা হলেন-মাদ্রাসার পরিচালক আল-আমিনের স্ত্রী আছিয়া, তার বড় ভাইয়ের স্ত্রী ইয়াসমিন আক্তার এবং আসমানি খাতুন। তাদেরকে গ্রেপ্তার দেখানোর কার্যক্রম চলছে। শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি বলেন, ওখানে বেশ কিছু রাসায়নিক দ্রব্য মজুত ছিল।ঘটনাস্থল থেকে আরও কিছু বিস্ফোরক জাতীয় বস্তু উদ্ধার করা হয়েছে।তাৎক্ষণিক পুলিশের বোম্ব ডিস্পোজাল ইউনিট, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং সিআইডির ক্রাইম সিন ইউনিটকেখবর পাঠাই।ব্যাপক তল্লাশির পর ল্যাপটপ, মনিটর, রাসায়নিক মজুত, ড্রামের মধ্যে লিকুইড রাসায়নিক, চারটি ককটেল সদৃশ বস্তু জব্দ করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদ্রাসার পরিচালনার দায়িত্বে ছিলেন আল আমিন এবং তার স্ত্রী আসিয়া।বিল্ডিংটি ভাড়া নিয়ে ২০২২ সাল থেকে মাদরাসা পরিচালনা করে আসছিলেন।চার কক্ষের দুটিতে মাদরাসার কক্ষ হিসেবে ব্যবহার করা হতো। একটিতে তারা থাকতেন, অপরটি বসার কক্ষ। বিস্ফোরণে আসিয়া এবং তার তিন সন্তান আহত হন। এরপর আল আমিন তার স্ত্রী-সন্তানদের নিয়ে আদ-দ্বীন হাসপাতালে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়।এরপর থেকেই আল আমিন পলাতক। মিজানুর রহমান বলেন, আমরা তাৎক্ষণিকভাবে পুলিশি অভিযান শুরু করি।এই অভিযানে একাধিক টিম কাজ করছে। একপর্যায়ে আমরা শেখ আল আমিনের স্ত্রী আসিয়াকে হেফাজতে নেই।পাশাপাশি আসিয়ার বড় ভাইয়ের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেই।তাদের ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।জিজ্ঞাসাবাদের তথ্যমতে, বাসাবো থেকে আসমানি খাতুন নামে একজনকে হেফাজতে নিয়েছি।বর্তমানে তিনজন হেফাজতে আছেন। তাদের গ্রেপ্তার হিসেবে দেখাচ্ছি। বিস্ফোরণের কারণ কী? আল আমিনের কোনো উগ্র সংগঠনের সঙ্গে যোগসাজশ আছে কি-না? এমন প্রশ্নের জবাবে ঢাকা জেলার পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আল আমিনের নামে ঢাকার আশেপাশে কয়েকটি মামলা আছে। আমরা তদন্ত চালু রেখেছি।জানা গেছে, দুইবার গ্রেপ্তার হয়েছিলেন, জেলেও ছিলেন।২০২৩ সালে জামিনে এসে অটোরিকশা চালিয়েছেন কিছুদিন। বর্তমানে উবার চালাতেন। তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছিল। তাদের কাছ থেকে এখনো মতামত পাইনি। ওখানে যেহেতু রাসায়নিক এবং ককটেল ছিল, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এখানে রাসায়নিক ক্যামিকেলের রিয়েকশন অথবা যে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে, এর কোনো একটার রিয়েকশনের কারণে প্রকাণ্ড বিস্ফোরণ ঘটেছ। এটি কোনো নাশকতার অংশ ছিল কি না? এমন প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, আমরা এখনই ঠিক এভাবে বলছি না। এখনো মামলা রেকর্ড হয়নি।রেকর্ড হলে বিভিন্ন সংস্থার কাছ  থেকে প্রতিবেদন পাওয়ার পর জানাতে পারবো।

Read More

দক্ষিণ কেরানীগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ, নারী-শিশুসহ আহত ৪

গণমঞ্চ নিউজ ডেস্ক – ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছেন। বিস্ফোরণে মাদ্রাসার একতলা ভবনের পশ্চিম পাশের দুটি কক্ষের দেয়াল উড়ে গেছে। ঘটনাস্থলে ককটেল, রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য। গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ…

Read More

শীতকালীন বৃষ্টিতে গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সীমাহীন দুর্ভোগ

গণমঞ্চ নিউজ ডেস্ক – শীতকালীন বৃষ্টিতে সীমাহীন দুর্ভোগের শিকার ইসরাইলের দুই বছরের যুদ্ধে বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনি। বৃষ্টিতে তাঁবুগুলো প্লাবিত হওয়ায় দুর্ভোগ আরো বেড়েছে। এর মধ্যেই শনিবার গাজা উপত্যকার ওপর দিয়ে তীব্র নিম্নচাপ বয়ে যায়, সঙ্গে ছিল ভারী বর্ষণ ও দমকা হাওয়া। আবহাওয়াবিদ লাইথ আল-আল্লামি বার্তা সংস্থা আনাদোলুকে জানান, এই শীতে ফিলিস্তিনি ভূখণ্ডে এটি তৃতীয়…

Read More

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যার তদন্তে ভারতে দুই সহযোগী গ্রেপ্তার

গণমঞ্চ নিউজ ডেস্ক – ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার হত্যাকারীর ২ সহযোগীকে ভারতে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।…

Read More