ধর্ষণের শিকার হওয়া থেকে তরুণীকে বাঁচালেন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা
বরিশাল নগরীর ৯ নম্বর ওয়ার্ডের একটি চরে ধর্ষণের শিকার হওয়া থেকে এক তরুণীকে রক্ষা করেছেন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। সেই সঙ্গে ধর্ষণচেষ্টাকারী যুবক সোহেলকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন তাঁরা। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে রসুলপুর চরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তৃতীয় লিঙ্গের (হিজড়া) ব্যক্তিদের আশ্রয়স্থলে গতকাল রাতে অনুষ্ঠান থাকায়…
