সন্ধ্যার মধ্যে ঢাকাসহ সাত জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

ঢাকাসহ দেশের সাতটি জেলায় আজ সন্ধ্যার মধ্যে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এই পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী…

Read More

গাজায় ত্রাণকেন্দ্রে মরিচের গুঁড়া ছুড়ল ইসরায়েলি সেনারা

গাজার রাফা শহরের একটি ত্রাণ বিতরণকেন্দ্রে খাদ্যের জন্য জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর মরিচের গুঁড়ার স্প্রে ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে ইসরায়েলি সেনারা—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২০ সেকেন্ডের ওই ভিডিওর সত্যতা যাচাই করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার ফ্যাক্ট-চেকিং ইউনিট ‘সানাদ’। তারা জানিয়েছে, ভিডিওটি বিতর্কিত ত্রাণ সংস্থা জিএইচএফ পরিচালিত এক কেন্দ্রের এবং ১০ জুলাই এটি মোবাইল…

Read More

ঢাকায় চাঞ্চল্যকর ডাকাতি, পালানোর সময় সাবেক সেনা সদস্যসহ চারজন গ্রেফতার

ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকায় এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে, যেখানে আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে ডাকাতি করতে এসে অবসরপ্রাপ্ত দুইজন সেনা কর্মকর্তাসহ চারজনকে গ্রেফতার হয়েছেন। পুলিশ জানিয়েছে, রোববার বেলা তিনটায় মিরপুর ডিওএইচএসের ছয় নম্বর অ্যাভিনিউয়ের ১১ নম্বর রোডের একটি বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। পল্লবী থানার ওসি শফিউল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, মিরপুর ডিওএইচএসের…

Read More

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ নেতানিয়াহু

খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। রবিবার (২০ জুলাই) প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ৭৫ বছর বয়সী নেতানিয়াহু শনিবার রাতে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা পরীক্ষায় তার শরীরে পানিশূন্যতা ও অন্ত্রের প্রদাহ শনাক্ত…

Read More

তিস্তার পানি বৃদ্ধি: লালমনিরহাটে বন্যার শঙ্কা

ভারতের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বর্ষণের প্রভাবে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। এ কারণে লালমনিরহাটের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। রবিবার (২০ জুলাই) বিকেল ৩টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার মাত্র ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি উন্নয়ন বোর্ড আশঙ্কা…

Read More

সংশোধিত আইনের প্রথম রায়ে অব্যাহতি পেল সেই কিশোর

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ কনস্টেবল গিয়াস উদ্দিন হত্যা মামলায় কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজকে অব্যাহতি দিয়েছেন আদালত। সংশোধিত ফৌজদারি কার্যবিধির ১৭৩ (ক) ধারায় দাখিল করা অন্তর্বর্তী প্রতিবেদন গ্রহণ করে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকার মহানগর হাকিম জি এম ফারহান ইশতিয়াক ১৫ জুলাই এ আদেশ দেন। বিষয়টি গতকাল রোববার সাংবাদিকদের জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)…

Read More

জুলাই আন্দোলনে অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীরা

জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিচ্ছে সরকার। যাত্রাবাড়ীতে সোমবার নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে – ২০২৫। যাত্রাবাড়ী ইবনে সিনা হাসপাতাল সংলগ্ন রাজপথে যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা ড. সি…

Read More

সরকারি টাকা আত্মসাৎ, ধরা পড়ে ফেরত দিলেন কর্মচারী!

চেক জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর শিল্পী খাতুন এবং জীপগাড়ির চালক মো. মজিবর রহমান মোল্লার বিরুদ্ধে। কর্মচারীদের বেতন-ভাতার ৭ লাখ ৩৫ হাজার ৩০ টাকা আত্মসাতের অভিযোগে গত ১৬ জুলাই সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক দুই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগনামা ও কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন।এরইমধ্যে অপরাধ…

Read More

শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক: মির্জা ফখরুল

ফেব্রুয়ারিতে দেশে জনগণের সরকার নির্বাচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই আন্দোলনে গুলি করে হত্যার পর পোড়ানোর প্রসঙ্গে টেনে তিনি বলেন, শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক। তাকে কোনো দিন ক্ষমা করা যাবে না। তাদের বিচার করাই আমাদের প্রথম কাজ। রোববার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির পাশে বৃক্ষরোপণ…

Read More

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও ৪২৯ জন আক্রান্ত, মোট আক্রান্ত ১৭,২১৮

গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল পর্যন্ত) দেশে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন আরও ৪২৯ জন। এ নিয়ে চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭,২১৮ জনে। স্বাস্থ্য অধিদফতরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৮ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৫…

Read More