Year: 2025
শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক বার্তা
রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আজ বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। আমি আহতদের দ্রুত…
উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্ত: আহতদের নেওয়া হচ্ছে ঢাকা মেডিকেলে
রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বিমান বাহিনীর একটি ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে এ দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন। দগ্ধ ও আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হচ্ছে। এরই মধ্যে আহত অন্তত ৩০ জনকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে ফায়ার…
মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত বিমানের পাইলটের খোঁজ নেই, চলছে উদ্ধারকাজ
রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরের মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলটের খোঁজ পাওয়া যাচ্ছে না। আজ সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের এ দুর্ঘটনায় একজন মারা গেছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। আইএসপিআর জানিয়েছে, এ ঘটনায় উদ্ধার কাজ চলছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ। তিনি বলেন, স্কুল মাঠ এলাকার…
জুলাই হত্যাকাণ্ডের গোপন কল রেকর্ড, ফরেনসিকে ৩ গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোন
ঐতিহাসিক ছাত্র-জনতার জুলাই আন্দোলন দমনে সংঘটিত হত্যাকাণ্ডে সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের বিষয়টি এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে। অভিযোগ উঠেছে, তিনি আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং দলের বিশ্বস্ত নেতাকর্মীদের আন্দোলন দমনে গুলি চালানোর নির্দেশনা দিয়েছিলেন। এই অভিযোগের সূত্র ধরে সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের…
আনিসুল হক, সালমান এফ রহমান, আতিকুল, ইনু, মেননসহ ৭ জনকে নতুন মামলায় গ্রেফতার
জুলাইয়ের গণআন্দোলনের ঘটনায় দায়ের করা ছয়টি ভিন্ন মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রীরা হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননসহ সাতজনকে গ্রেফতার দেখানো হয়েছে। রবিবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এই মামলাগুলোতে তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তারা অভিযুক্তদের আদালতে…
ঢাকার উত্তরায় বিমান দূর্ঘটনা
উত্তরার মাইলস্টোন কলেজ মাঠে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান। ছবি-ইন্টারনেট উত্তরার মাইলস্টোন কলেজের মাঠে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে! আজ ২১ শে জুলাই (সোমবার) দুপুর ১.০৬ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণ পর একটি ট্রেনিং এয়ারক্রাফট (এফ-৭) নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের মাঠে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আ;গুন ধরে যায় এবং চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এখনও হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়…
সীমান্তে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ০৩ জন মাদকদ্রব্য সহ আটক।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি সীমান্তে ২১ জুলাই ২০২৫ তারিখ ০৮:০০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামস্থ মোঃ আমীর হোসেন এর বাড়ীতে বিজিবি এবং চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নিম্নবর্ণিত ০৩ জন আসামীকে…
ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণ-২০২৫ উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিক্ষা অফিসের বাস্তবায়নে এক প্রাণবন্ত বিতর্ক জুলাই পূর্ণ জাগরণ অনুষ্ঠান ২০২৫উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।আজ ২১ জুলাই সোমবার সকালে ময়মনসিংহ জিলা স্কুলের হল রুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি ও একদলীয় শাসনই ছিল ৫ আগস্ট স্বৈরাচার পতনের মূল কারণ — প্রেক্ষাপটকে ভিত্তি করে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায়…
গোপালগঞ্জে সংঘর্ষে নিহত তিনজনের মরদেহ কবর থেকে উত্তোলন শুরু
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত তিনজনের মরদেহ আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হচ্ছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ পৌর কবরস্থান থেকে ইমন তালুকদার ও রমজান কাজীর এবং টুঙ্গিপাড়ার কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার মরদেহ উত্তোলনের প্রস্তুতি শুরু হয়। এর আগে একই দিন সকালে…
