জীবন সংসার, সমাজের প্রতিচ্ছবি’এই পৃথিবী এত বড় কেন?’
একটি রেলগাড়ি ছুটে চলেছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। প্রতিটি বগি যেন এক একটি সমাজের প্রতিচ্ছবি। বগির জানালার পাশে বসে থাকা মানুষগুলো তাদের নিজের মতো করে এই চলমান জীবনের মানে খুঁজে নিচ্ছে। জানালার পাশে বসে থাকা গামছা কাঁধে এক কৃষক; চোখে ক্লান্তি, তবুও আশার রেখা। সে যাচ্ছে বুধবারের হাটে, ধান বিক্রির টাকায় মেয়ের স্কুলের ফিস…
