দেশে নৈরাজ্যের আশঙ্কা করছে এসবি, সব জেলায় সতর্কবার্তা

পুলিশের বিশেষ শাখা (এসবি) আশঙ্কা করছে, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। দলটির কিছু নেতা ও কর্মী এ সময় সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলেও ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।…

Read More

পিএসসি সংস্কারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

‘পিএসসি সংস্কার’ প্রসঙ্গে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে দুই দফা দাবি উত্থাপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  সোমবার (২৮ জুলাই) রাতে ‘পিএসসি সংস্কার ও চাকরিতে রাজনৈতিক পরিচয়ে নিয়োগের পাঁয়তারা বন্ধের’ দাবিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মিছিল শেষে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে এই আলটিমেটাম দেন তারা।  সমাবেশে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়…

Read More

তারেক রহমানের মধ্যে শহীদ জিয়ার প্রতিচ্ছবি আছে: খায়রুল কবির

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, ‘তারেক রহমানের মধ্যে শহীদ জিয়ার প্রতিচ্ছবি আছে। বলা হয় সে যেন তারেক জিয়া নয়, আরেক জিয়া।’ খায়রুল কবির বলেন, ‘সাম্প্রতিককালে সংকট উত্তরণ, পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারেক রহমান যে মেধা, প্রজ্ঞা ও দূরদর্শিতা দেখিয়েছেন, এটা বিরল ঘটনা। বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা…

Read More

আওয়ামী পুনর্বাসনের দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র: অশনি সংকেত

– ব্যরিষ্টার ওয়াহিদ মুহাম্মদ মাহবুবুর রহমান জুলাই বিপ্লবের মধ্যদিয়ে পতিত স্বৈরাচারী হাসিনা সরকার ব্যতীত সকল রাজনৈতিক দলই যেন ক্ষমতা মজা লুটতে শুরু করেছে। একটি দল যেমন ক্ষমতায় বসেই পড়েছে এমন একটি ভাব, অন্য দল মনে হচ্ছে জনগণ এবার তাদেরকেই ক্ষমতায় বসাবে এমন ভাব সাব। আর অন্যান্য ছোট ছোট দলও কোনো অংশে কম না। দেশে চলছে…

Read More

❝বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে ইসলামী দলগুলোর ঐক্য, সম্ভাবনা ও চ্যালেঞ্জ❞

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ইসলামী মূল্যবোধ ও আদর্শে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো ঐতিহাসিকভাবে বিভক্ত ও বিভিন্ন ইস্যুতে মতানৈক্য থাকা সত্ত্বেও সম্প্রতি ২৪-এর গণঅভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপটে একটি অভিন্ন প্ল্যাটফর্মে সমবেত হওয়ার চেষ্টা করছে। এটি একটি ইতিবাচক পরিবর্তন বলে মনে করছেন রক্ষণশীল সচেতন মুসলিম কমিউনিটি। এই ধারণা ও এই ঐক্যবদ্ধতা বাংলাদেশে একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা…

Read More

‘বকে দিয়েছি, আর করবে না’ স্বরাষ্ট্র উপদেষ্টার ভিডিও ভাইরাল, যা জানা গেল

রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে গত ২৬ জুলাই চাঁদা দাবি করার অভিযোগে ৫ জনকে আটক করা হয়। এদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ নামে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও  বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য এবং অন্যরা বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এঘটনার…

Read More

সরকারি কাজে বাধা ও হুমকি ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীর , ২ মাসের জেল

সিলেট প্রতিনিধি আজ সোমবার ২৮ শে জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক পরিচয় দেওয়া এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের হুমকি দেওয়ায় অভিযোগে সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন এই কারাদন্ড প্রদাণ করেন। সোমবার দুপুরে ওই যুবককে আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেওয়া হয়…

Read More

চবির ছাত্রদল কর্মীর লাশ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের কর্মী লাবিবা লামিয়া তানহার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সোমবার (২৮ জুলাই) দুপুরে এ লাশ উদ্ধার করে পুলিশ।লাবিবার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, লামিয়া তার মা-বাবার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলের সামনের একটি ভাড়া বাসায় থাকতেন। মা-বাবার একমাত্র সন্তান ছিলেন তিনি। চবির ইয়ং ইকোনমিস্ট সোসাইটি…

Read More

চাচার চাঁদাবাজির কাহিনি জানাতে সাংবাদিকদের ডাকলেন ২ ভাতিজি

বরিশালে পদ হারানো ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাগর উদ্দিন মন্টির চাঁদাবাজির ঘটনা প্রকাশ্যে এনেছেন তার আপন দুই ভাতিজি।  সোমবার (২৮ জুলাই) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে চাচার চাঁদাবাজির ঘটনা প্রকাশ্যে আনেন তারা।বিএনপি নেতা মন্টির ভাইয়ের মেয়ে শারমিন জাহান জানান, এমনকি চাঁদা না দেওয়ায় স্ত্রী সহকারে গিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মারধর চালান তিনি।…

Read More

অটোরিকশা চুরির অভিযোগে ঢাকার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

গণমঞ্চ প্রতিবেদক, ময়মনসিংহ ঢাকা থেকে প্রাইভেট কারে এসে ময়মনসিংহে সংঘবদ্ধভাবে অটোরিকশা চুরি করতো একটি প্রতারক চক্র। র‌্যাব-১৪ এর অভিযানে চক্রের প্রধানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব সূত্রে জানা গেছে, ২২ জুলাই ময়মনসিংহ শহরের দাপুনিয়া এলাকা থেকে মো. জাকির হোসেন নামের এক চালকের অটোরিকশা কৌশলে চুরি হয়। এক নারী যাত্রীর সহায়তায় অচেনা ব্যক্তি চালকের মোবাইল ও…

Read More