জুলাই সনদের দাবি: দ্বিতীয় দিনের মতো অবরুদ্ধ শাহবাগ, ভোগান্তি
রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধারা। তাদের দাবি— জুলাই সনদ বাস্তবায়ন এবং ঘোষণাপত্রকে স্থায়ী আইনি রূপ দেওয়া। আন্দোলনের ফলে শুক্রবারও শাহবাগসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানচলাচল ব্যাহত হয়েছে। ভোগান্তিতে পড়েছেন এই সড়কে চলাচলকারী মানুষজন। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি শুক্রবার (১…
