পাকিস্তানের বেসামরিক পুরস্কার ‘হিলাল-ই-ইমতিয়াজ’ পাচ্ছেন আফ্রিদি
গণমঞ্চ ডেস্ক পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘হিলাল-ই-ইমতিয়াজ’ পাচ্ছেন। ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পাকিস্তান সরকার এ ঘোষণা দিয়েছে। দেশটির ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে নয়জন বিশিষ্ট ক্রীড়াবিদকে বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হবে। আফ্রিদির পাশাপাশি ৮০০০ মিটারের বেশি উচ্চতার ১৪টি পর্বতশৃঙ্গ জয় করা পাকিস্তানের সর্বকনিষ্ঠ পর্বতারোহী শাহরোজ কাশিফ এবং…
