৮৫ কর্মকর্তা পুনর্বহাল ! প্রজ্ঞাপন জারি ইসির

গণমঞ্চ নিউজ ডেস্ক- আজ সোমবার (১৮ আগস্ট) এই প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে, ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রায়ে চাকরি হারানো কর্মকর্তাদের সব সুযোগ সুবিধা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর তৎকালীন জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া ৮৫ জন কর্মকর্তাকে রাজনৈতিক বিবেচনায়…

Read More

এনবিআরে কর বিভাগের দুই অতিরিক্ত কমিশনারসহ চার কর কমিশনারকে সাময়িক বরখাস্ত

গণমঞ্চ নিউজ ডেস্ক – জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআরে) দুই অতিরিক্ত কমিশনারসহ আরও চার কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) এক আদেশে তাদের বরখাস্ত করা হয়। এই বরখাস্তের আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়। আইআরডি সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান এই ৪ কর্মকর্তার বরখাস্তের পৃথক চারটি আদেশে সই করেন।…

Read More

ভাস্কো দা গামার কাছে ৬ গোলে বিধ্বস্ত সান্তোস ফুটবল ক্লাব, মাঠেই কাঁদলেন নেইমার

গণমঞ্চ নিউজ ডেস্ক – ম্যাচ শেষে কাঁদতে শুরু করলেন নেইমার। কয়েকজন এসে স্বান্তনা দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু ব্রাজিলের লিগ ম্যাচে ভাস্কো দা গামার কাছে ০-৬ গোলে বিধ্বস্ত হওয়ার ধাক্কা সামলে ওঠা যে খুব কঠিন হবে, তা আর বুঝতে বাকি রইল না। রবিবার (১৭ আগস্ট) রাতে হারের পর মাঠেই অঝোরে কেঁদে ফেলেন এই তারকা ফরোয়ার্ড। সতীর্থ…

Read More

কাভার্ড ভ্যান ও পিকআপের সংঘর্ষে চট্টগ্রামে ৫ জন নিহত

গণমঞ্চ নিউজ ডেস্ক – চট্টগ্রামের সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে পিকআপ ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচজন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার ভোর ৫টার দিকে আকবর শাহ থানার আওতাধীন সিটি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন জানিয়েছেন, এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।…

Read More

চলতি সপ্তাহেই রোডম্যাপ প্রকাশ, নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত: ইসি

গণমঞ্চ নিউজ ডেস্ক – ভোটকেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, ‘এবার ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ছে না। তবে তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র থাকবে। একইসঙ্গে, একটি বুথে যেখানে আগে ৫০০ ভোটার ভোট দিতেন, এখন থেকে সেখানে ৬০০ ভোটার ভোট দিতে পারবেন।’ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত হয়েছে এবং চলতি সপ্তাহেই পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করা হবে…

Read More

অতিরিক্ত বায়ুদূষণের কারণে সাভারকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে

গণমঞ্চ নিউজ ডেস্ক – গুরুতর বায়ুদূষণের কারণে ঢাকা জেলার সাভার উপজেলাকে “ডিগ্রেডেড এয়ারশেড (Degraded Air Shed)” ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর। রবিবার (১৭ আগস্ট) জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। পরিপত্রে বলা হয়েছে, পরিবেশ অধিদপ্তরের সার্বক্ষণিক বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সাভারের বার্ষিক বায়ুমানের মানদণ্ড জাতীয় মানের প্রায় তিন গুণ অতিক্রম করেছে।…

Read More

ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব পাঠ্যবই থেকে বাদ দিতে আইনি নোটিশ

গণমঞ্চ নিউজ ডেস্ক – ২০২৬ সালের নবম-দশম শ্রেণির পাঠ্যবই থেকে চার্লস ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব বাদ দিতে সরকারের সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছেন রাজধানীর খিলক্ষেতের বাসিন্দা মো. আরিফ। রবিবার (১৭ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন তার পক্ষে এই আইনি নোটিশ পাঠান। শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। নোটিশ অনুযায়ী…

Read More

র‍্যাবের আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সিলেটের নতুন ডিসি 

গণমঞ্চ নিউজ ডেস্ক – র‍্যাবের আলোচিত সেই ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। সবশেষ তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব ছিলেন। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান চালিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন। আওয়ামী লীগ আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন তিনি।  সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে…

Read More

ছাত্রশিবিরের ডাকসু নির্বাচনে সাদিক-ফরহাদের নেতৃত্বে ২৮ সদস্যের প্যানেল ঘোষণা

গণমঞ্চ নিউজ ডেস্ক – ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম নেওয়ার শেষ দিনে ফরম সংগ্রহ করে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবিরের নেতারা। প্যানেলে দলীয় নেতা-কর্মীদের বাইরে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থী, আপ বাংলাদেশ এবং ইনকিলাব মঞ্চের শিক্ষার্থীদের রাখা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন…

Read More

আইন আছে, কিন্তু পালনের বাধ্যবাধকতা নেই: স্বাস্থ্য উপদেষ্টা

গণমঞ্চ নিউজ ডেস্ক – অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, দেশে আইন থাকলেও তা পালনের বাধ্যবাধকতা নেই। এটাই সরকারের সবচেয়ে বড় দুর্বলতা। আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় স্বাস্থ্য উপদেষ্টা এ কথা বলেন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা।…

Read More