গজারিয়ায় পুলিশ ক্যাম্পে ডাকাতের হামলা, দুই পক্ষের মধ্যে গোলাগুলি
গণমঞ্চ ডেস্ক নিউজ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলের লক্ষ্যে জামালপুর গ্রামে সদ্য সচল হওয়া পুলিশের অস্থায়ী ক্যাম্পে অতর্কিত হামলা চালিয়েছে স্থানীয় নৌ-ডাকাত নয়ন-পিয়াস গ্রুপের সদস্যরা। এ সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় তুমুল গোলাগুলি হয়। পরে পুলিশের প্রতিরোধের মুখে টিকতে না পেরে পালিয়ে যায় হামলাকারীরা। সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টার…
