ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে গেল ২ জন নিহত
গণমঞ্চ নিউজ ডেস্ক – ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ভরাডোবা তাসরিফ কটন মিলের সামনে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।…
