ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ দায়ের
গণমঞ্চ নিউজ ডেস্ক – ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ দায়ের করেছে হিন্দ রজব ফাউন্ডেশন নামের একটি সংগঠন। গাজা উপত্যকায় ইসরাইলের ২০০৮-২০০৯ সালের সামরিক আগ্রাসনের দায়ে ওলমার্টের বিরুদ্ধে জার্মানিতে এ ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের। ফাউন্ডেশন এক বিবৃতিতে জানিয়েছে, জার্মান আইনজীবী মেলানি শোয়েজার বার্লিনের পাবলিক প্রসিকিউটরের অফিস এবং কার্লসরুহে অবস্থিত…
