‘ছাত্রদল পণ্ড করল রাকসু মনোনয়ন কার্যক্রম’

গণমঞ্চ ডেস্ক- আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিন সকল কার্যক্রম পণ্ড করে দিয়েছে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। এসময় তারা রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা মেরে বিক্ষোভ করেন। আজ রবিবার (৩১ আগস্ট) সকালে রাকসু নির্বাচন কমিশন অফিসে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে রাকসু নির্বাচনের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়;…

Read More

ভোট বানচালের চেষ্টায় আ. লীগ, জনগণ ও দলকে তা প্রতিহত করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গণমঞ্চ নিউজ ডেস্ক – স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং করবে। তাদের প্রতিহত করতে জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। রোববার (৩১ আগস্ট) সকালে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে…

Read More

নুরের সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন ঢামেক পরিচালক

গণমঞ্চ ডেস্ক নিউজ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, গণঅধিকার পরিষদের সভাপতি ঢাকা মেডিকেল কলেজ (র শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে এখনও কিছু শারীরিক জটিলতা রয়ে গেছে। রোববার (৩১ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢামেক পরিচালক এ তথ্য জানান। তিনি বলেন, ‌নুরুল হক নুর বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।…

Read More

স্থানীয়দের হামলায় চবির ৩০ শিক্ষার্থী আহত  

গণমঞ্চ ডেস্ক নিউজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর ফের হামলা চালিয়েছেন স্থানীয় লোকজন। এতে প্রক্টর মোহাম্মদ তানভীর হায়দার আরিফসহ অন্তত ৩০ শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে একাধিক শিক্ষার্থী মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষই ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোঁটা নিয়ে হামলা চালালে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। রোববার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২…

Read More

গাজীপুরে পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার, পুলিশের তদন্ত চলছে

গণমঞ্চ নিউজ ডেস্ক – গাজীপুরের কালিয়াকৈরে পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কালিয়াকৈর থানা ও মৌচাক ফাঁড়ি পৃথক স্থান থেকে মরদেহ উদ্ধার করে। রবিবার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে সংশ্লিষ্ট থানার কর্মকর্তা মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। মরদেহ দুইজনকেই ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতরা হলেন…

Read More

হাসনাতকে উপহার পাঠালেন রুমিন ফারহানা

গণমঞ্চ নিউজ ডেস্ক – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছানোর পর তার খোঁজখবর নিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এ সময় তিনি উপহারও পাঠিয়েছেন বলে জানিয়েছেন হাসনাত। শনিবার (৩০ আগস্ট) রাতে বিজয়নগরের ছতরপুর উচ্চ বিদ্যালয় মাঠে ‘‘উঠানে নতুন সংবিধান’’ শীর্ষক বৈঠকে স্থানীয় জনতার সামনে এ তথ্য তুলে ধরেন…

Read More

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও সংঘর্ষে সহ-উপাচার্যসহ আহত ১০

গণমঞ্চ নিউজ ডেস্ক – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আবারও সংঘর্ষ চলছে। দেড় ঘণ্টা মুখোমুখি অবস্থানের পর আজ রোববার দুপুর ১২টা ৫ মিনিটের দিকে ক্যাম্পাসের ২ নম্বর গেট–সংলগ্ন জোবরা গ্রামে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। ইটের আঘাতে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিনসহ অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।…

Read More

রাতে প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলের মুখোমুখি আর্সেনাল

গণমঞ্চ নিউজ ডেস্ক – ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে লিভারপুল ও আর্সেনাল। রোববার (৩১ আগস্ট) অ্যানফিল্ডের ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে। মৌসুমের প্রথম দুই ম্যাচে জয়ে আত্মবিশ্বাসী দুই দলই সমানভাবে শীর্ষে উঠতে চাইছে। তবে আর্সেনালের সেটপিসে সাম্প্রতিক ধারাবাহিক সাফল্য লিভারপুল কোচ আর্নে স্লটের জন্য বাড়তি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। লিভারপুলের…

Read More

চীনে (এসসিও) শীর্ষ সম্মেলনে পুতিন ও মোদি, স্বাগতিক প্রেসিডেন্ট শি জিনপিং

গণমঞ্চ নিউজ ডেস্ক – প্রায় ২০টি ইউরেশীয় দেশের নেতাদের সঙ্গে রাশিয়া ও ভারতের রাষ্ট্রপ্রধানদের একত্রিত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রবিবার শুরু হওয়া এই শীর্ষ সম্মেলনের লক্ষ্য আঞ্চলিক সম্পর্কের কেন্দ্রে চীনকে প্রতিষ্ঠিত করা। উত্তরাঞ্চলীয় বন্দরনগর তিয়ানজিনে কঠোর নিরাপত্তার মধ্যে চলছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলন, যা সোমবার পর্যন্ত চলবে। এর কয়েক দিন পর বেইজিংয়ে দ্বিতীয়…

Read More

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশ ময়মনসিংহে

গণমঞ্চ নিউজ ডেস্ক – প্রথমবারের মতো ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশের আয়োজন করেছে বিএনপি। আজ শনিবার বেলা তিনটার দিকে ময়মনসিংহ নগরের টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের আয়োজনে সেখানে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেন।…

Read More