টাঙ্গুয়ার হাওরে হাউজ বোট থেকে পানিতে পড়ে গেলো শিশু

গণমঞ্চ নিউজ ডেস্ক –

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গোলাবাড়ি এলাকায় হাউজ বোট থেকে পানিতে পড়ে মাসুম আহমদ নামের সাত বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে শিশুটি হাউজ বোট থেকে পানিতে পড়ে যায়। নিখোঁজ  শিশুর উদ্ধারে ফায়ার সার্ভিস তল্লাশি চালাচ্ছে।

স্থানীয়রা জানান, শিশুটি পরিবারের সঙ্গে ঘুরতে এসেছিল টাঙ্গুয়ার হাওরে। একটি মাঝারি আকারের পর্যটকবাহী হাউজ বোটে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি পানিতে পড়ে যায়।

তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, শিশুটি পরিবারের সদস্যদের অগোচরে পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *