হবিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২ আহত ৩০

গণমঞ্চ নিউজ ডেস্ক –

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুরা এলাকায় যাত্রীবাহী একটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে উল্টে গেলে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহ্ত হয়েছেন ৩০ যাত্রী।

সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাদল মিয়া (৪০), সানু মিয়া (৪৫)। তারা দুইজনই মাধবপুর উপজেলা বাসিন্দা। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিগন্ত পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে সিলেট মাজার জিয়ারত শেষে মাধবপুর ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ, মাধবপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

মাধবপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার গোপাল চন্দ্র দাস হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *