স্বপন রবি দাশ, হবিগঞ্জ থেকে
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুকুরে ডুবে চার বছর বয়সী জান্নাত নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিনখোলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হরিনখোলা গ্রামের টিটু মিয়ার কন্যা জান্নাত বিকেলে খেলতে গিয়ে পরিবারের নজর এড়িয়ে বাড়ির পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর পুকুরে ভাসমান অবস্থায় শিশুটি পাওয়া যায়।
পরিবারের সদস্যরা জান্নাতকে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিশুটির মৃত্যু দুর্ঘটনাজনিত, তবে স্থানীয় প্রশাসন দুর্ঘটনার পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।
