সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

গণমঞ্চ নিউজ ডেস্ক –

সিলেট নগরীর সোবহানীঘাট এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগ্রা কমিউনিটি সেন্টার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সিলেট মহানগরীর ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিক্সন দাশ (৩৪) ও ছাত্রলীগ নেতা রূপক রায় (৩০)।

নিক্সন দাশ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বুরুঙ্গা গ্রামের বাসিন্দা নিপেন্দ্র দাশের ছেলে। আর রূপক রায় সিলেট নগরীর জালালাবাদ থানার হালদারপাড়া এলাকার অজয় রায়ের ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *