সাভারের আশুলিয়ার বাইপাইলে ফের মৃদু ভূমিকম্প অনুভূত

গণমঞ্চ নিউজ ডেস্ক –

সাভারের আশুলিয়ার বাইপাইলে ফের মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্র ছিলো ৩.৩। শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে এ কম্পন অনুভূত হয় বলে নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ জানান, ভূমিকম্পটি স্বল্পমাত্রার হলেও স্থানীয়ভাবে অনেকে কম্পন টের পেয়েছেন। তিনি বলেন, এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাইপাইল।

এর একদিন আগেই সারা দেশে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সেই ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। স্থায়ীত্ব ছিল ২৬ সেকেন্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *