সাবেক মন্ত্রী রেজাউল করিমের ভাই শামীম শেখকে ঢাকা থেকে গ্রেফতার

গণমঞ্চ নিউজ ডেস্ক –

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই ও বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখার কর্মকর্তা শামীম শেখকে গ্রেপ্তা করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে তাকে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

ডিবি পুলিশ জানায়, পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দায়ের হওয়া দুটি মামলার আসামি শামীম। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ডিবি পুলিশের একটি দল গুলশানের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

তাকে পিরোজপুরে নেওয়া হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে ডিবি পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *