সাতক্ষীরা পাওয়ার গ্রিডে আগুন, বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো জেলা

গণমঞ্চ নিউজ ডেস্ক –

আজ বেলা ১১টার আগুন লাগার ফলে গ্রিড কর্তৃপক্ষ খুলনা গ্রিডের সঙ্গে সংযুক্ত সব ফিডার বন্ধ করে দেয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

সাতক্ষীরার বিনেরপোতায় পাওয়ার গ্রিড টি-৩ ট্রান্সফরমারে আগুন লেগে পুরো জেলা বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার পর এ ঘটনা ঘটে। এর ফলে গ্রিড কর্তৃপক্ষ খুলনা গ্রিডের সঙ্গে সংযুক্ত সব ফিডার বন্ধ করে দেয়।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সনৎ কুমার ঘোষ বলেন, ‘পাওয়ার গ্রিডের একটি ট্রান্সফরমারে আগুন লাগে। ২০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।’

সাতক্ষীরা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী সোয়েব হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। খুলনা থেকে সাতক্ষীরা গ্রিডের সব পাওয়ার বন্ধ রাখা হয়েছে। একটি কারিগরি দল ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনের জন্য খুলনা থেকে ঘটনাস্থলে এসেছে।’

দুপুর ১টা ৫০ মিনিটে সোয়েব হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, ‘দুপুর ১টা ৪০ মিনিটে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে। দুই একটি জায়গায় বাকি থাকলে সেটিও অল্প সময়ের মধ্যে চালু হয়ে যাবে।’

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার ওভারহিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *