সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলায় জুলাই যোদ্ধারা জড়িত নয়

গণমঞ্চ নিউজ ডেস্ক –

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলার সঙ্গে সতিকারের জুলাই যোদ্ধারা জড়িত থাকতে পারেন না। আওয়ামী ফ্যাসিবাদরা অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

রোববার বেলা সোয়া ১১টার দিকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই যোদ্ধাদের সম্মানের চোখে দেখে বিএনপি, তাদের যাতে সম্মানহানি না হয় সে চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *