শৈলকুপা উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির ঢাকার উদ্দেশ্যে যাত্রা

নাজমুল এইচ খান, শৈলকুপা (ঝিনাইদহ) থেকে

মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ২০% বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে সারাদেশের শিক্ষকদের চলমান আন্দোলনের অংশ হিসেবে শৈলকুপা উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে যোগ দিতে রওনা হয়েছেন।

সারা বাংলাদেশের শিক্ষকরা ন্যায্য দাবিদাওয়ার দাবিতে গত ১২ অক্টোবর রাজধানী ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় প্রশাসন শিক্ষকদের উপর লাঠিচার্জ ও গ্রেফতার করে। এরই প্রতিবাদে এবং কেন্দ্রীয় আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শৈলকুপা উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি একাত্মতা ঘোষণা করে।

শৈলকুপা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ মিল্টন হোসেন এবং সাধারণ সম্পাদক কামাল হোসেন জোয়ার্দ্দারের নেতৃত্বে শতাধিক শিক্ষক রবিবার সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

সংগঠনের সভাপতি মোঃ মিল্টন হোসেন বলেন,

“যতদিন পর্যন্ত আমাদের ন্যায্য দাবিদাওয়া পূরণ না হবে, ততদিন পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে। পর্যায়ক্রমে শৈলকুপা উপজেলার সকল শিক্ষক এই আন্দোলনে যোগ দেবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *