কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় ঘোষণার পর ঢাকার কেরানীগঞ্জে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে যুবদল ও যুবশক্তির নেতা-কর্মীরা।
যুবশক্তি ঢাকা জেলার আহ্বায়ক ফয়সাল আহমেদ বলেন, ফ্যাসিস্ট ও খুনি হাসিনা শিশু বাচ্চা থেকে শুরু করে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। আজ তাঁর ফাঁসির আদেশ হয়েছে। এ রায়ের মাধ্যমে বাংলাদেশে ইতিহাস স্থাপন হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক আবু জাহিদ মামুন বলেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় শুনে আমরা খুবই উল্লসিত। এ রায়ের মাধ্যমে স্বৈরাচারের চূড়ান্ত পতন হলো।
