শীত বাড়ার আভাস: সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে

গণমঞ্চ নিউজ ডেস্ক –

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, ফলে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে। রোববার রাতে দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারাদেশেই দিনের পাশাপাশি রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এদিকে রাজধানী ঢাকায়ও আজ দিনের তাপমাত্রা আগের দিনের তুলনায় কিছুটা কমতে পারে। তবে এখানেও আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ প্রধানত পরিষ্কার থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *