গণমঞ্চ নিউজ ডেস্ক –
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌ ও বিমানবাহিনী।
শনিবার দুপুর সোয়া ২টার দিকে আকস্মিকভাবে এ আগুনের সূত্রপাত ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ৩৬টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এর মধ্যে ২০টি ইউনিট ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।
