শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি: নাহিদ ইসলাম

গণমঞ্চ নিউজ ডেস্ক –

জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে দলীয় প্রতীক প্রসঙ্গে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘শাপলাই হবে এনসিপির প্রতীক, এই প্রতীক নিয়েই আমরা আগামী জাতীয় নির্বাচনে অংশ নেব।’

শনিবার সকালে রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই সনদের কোনো আইনগত ভিত্তি নেই; তাই এ সনদে স্বাক্ষর করা কেবল লোক দেখানো এবং ‘জুলাইয়ের সঙ্গে প্রতারণা’র সামিল।

নাহিদ ইসলাম বলেন, ঐক্যমত কমিশন যদি আলোচনার জন্য ডাকে, তবে এনসিপি সাড়া দেবে। তবে নোট অব ডিসেন্টের বা ভিন্নমত-এর সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।

এনসিপি নেতা আরও বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়টি পর্যবেক্ষণ করছে দলটি। একই সঙ্গে জনপ্রশাসনের নিরপেক্ষতা নিয়েও তারা শঙ্কা প্রকাশ করেন।

এনসিপি নেতা আরও বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়টি পর্যবেক্ষণ করছে দলটি। একই সঙ্গে জনপ্রশাসনের নিরপেক্ষতা নিয়েও তারা শঙ্কা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *