রোদে গাঁজা শুকাতে দিয়ে বৃদ্ধ আটক

গণমঞ্চ ডেস্ক নিউজ

রংপুরের পীরগাছায় পৃথক দুটি অভিযানে পুলিশ ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় মোহাম্মদ হারুন মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার ইটাকুমারী বটতলা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় ওই বৃদ্ধকে রোদে শুকাতে রাখা ২ কেজি গাঁজার পাতা সহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী খামার ইটাকুমারীর শাহ আলীর পুকুরপাড়ের কলাবাগানের মধ্যে বিশেষভাবে রোপণ করা ৩০টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছের ওজন প্রায় ১০ কেজি।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমের বড়ুয়া জানান, পৃথক দুটি অভিযানে মোট ১২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। শাহ আলী পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *