যশোরের মনিরামপুরে ৩.৫ মাত্রার ভূমিকম্প

গণমঞ্চ নিউজ ডেস্ক –

সাত দিনের মাথায় দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৫। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র সূত্রে জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল যশোরের মনিরামপুরে। এটি নিম্ন মাত্রার ভূমিকম্প।

এ নিয়ে চলতি মাসে তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হলো। এর আগে গত ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ২১ সেপ্টেম্বর আবার ভূমিকম্প অনুভূত হয় সিলেট অঞ্চলে। সিলেট বিভাগের জেলা সুনামগঞ্জের ছাতকই এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *